বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

মির্জা ফখরুলের সঙ্গে জিল্লুর রহমান জিল্লুর সাক্ষাৎ

  • সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৮.৫৯ এএম
  • ১৭৫ জন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিল্লুর রহমান জিল্লু। দীর্ঘ ২২ বছর পর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন তিনি।

সোমবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশান বাসায় সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র বিএনপির দুইবারের সফল সাবেক এই সাধারণ সম্পাদক।

এর আগে গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, বিএনপি নেতা লালবাগের সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, যুবদল নেতা মাসুদ আহমেদ মিলন, মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদ মুরাদ তালুকদার, ছাত্রদল নেতা হাবীব, আনোয়ারসহ নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে জিল্লুর রহমান জিল্লু যুক্তরাষ্ট্রে বিএনপির নানা কর্মসূচিতে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গেলে সেখানে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন তিনি। তাই তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের টার্গেটে পরিণত হন। ফলে তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও নিজ মাতৃভূমি আসতে পারেননি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24