বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় আসামি হাসিনা-জয়সহ ৯৩

  • সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৫.৪০ পিএম
  • ২০৪ জন

ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী ওই আইনজীবী মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে বাম হাতে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফিরে যান তিনি। পরবর্তীতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাহয় তাকে। মাথার এক্স-রে করার পর তাকে অপারেশন করতে পরামর্শ দেন চিকিৎসক। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলি বের করা হয়।

ভুক্তোভোগীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং মন্ত্রী ও সহযোগীসহ ৯৩ জনকে আসামি করে মামলার আবেদন করি। বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজহার হিসেবে গ্রহণের জন্যা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, এ মামলায় আরও আসামির করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক আইজিপি হারুন অর রশিদ ও ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকারর প্রমুখ।

ভুক্তোভোগী আইনজীবী নুপুর আখতার বলেন, সেদিন গণতন্ত্র প্রতিষ্টার লক্ষ্যে আন্দোলনে যোগ দিয়েছিলাম। একজন নারীকে তার শিশু সন্তানসহ প্রকাশ্যে গুলি করবে কল্পনায়ও ভাবতে পারি নাই। এখন ন্যায় বিচারের স্বার্থে আদালতে মামলা করেছি। আশা করছি ন্যায় বিচার পাবো আমি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24