বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান

অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস ইআইবির

  • সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১০.০২ এএম
  • ২০৬ জন

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত অত্যাবশ্যক সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।

ইআইবি ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা খুব চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার অ্যাজেন্ডাকে সমর্থন করি। এ ক্ষেত্রে সহায়তা প্রদানে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিগত দক্ষতা রয়েছে।

প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, আমরা যা করতে পারি, অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। এটা দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজই করছে না, ডেলিভারিও করছে।

বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় উল্লেখ করে দুর্নীতি মোকাবিলা, এনার্জির গ্রীণ ট্রানজিশন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চান অধ্যাপক ইউনূস। এ ছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম বন্দরে সুবিধাদি নির্মাণেও ইআইবির সহায়তা চান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের বৃহত্তম বন্দরে বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন, পূর্ব ভারত ও মিয়ানমারের জন্যও উপকার বয়ে আনবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, একই সাথে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24