বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জাতীয় দলে আর ফিরছেন না তামিম

  • সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ২.৫১ পিএম
  • ২১১ জন

তাহলে ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ওয়ানডেই তামিম ইকবালের ‘শেষ’ হয়ে রইল! এরপর থেকে নানা কারণে জাতীয় দলের বাইরে আছেন তিনি। আর ফেরার সম্ভাবনাও নেই। বিষয়টা তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, যা প্রকাশ পেয়েছে আজ।

তামিম অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তার এই অবসরের খবর ফাঁস হয়েছে শহীদ আফ্রিদির এক ভ্লগে, যেখানে মোহাম্মদ নবীর আমন্ত্রণে তাদের হোটেলে গিয়েছিলেন আফ্রিদি। সে ভ্লগের এক পর্যায়ে নবীর কাছে অবসর পরিকল্পনা জিজ্ঞেস করেন তিনি। আফ্রিদির ওই প্রশ্নের জবাবে নবী ধোঁয়াশা রেখে দিলেও তামিম খোলাখুলি জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না।

তামিমকে আফ্রিদি উর্দু ভাষায় জিজ্ঞেস করেন, ‘তামিম, আপনি তো অবসর নিয়ে ফেলেছেন, শেষ না?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’, যেহেতু দুজনেই অবসরের ঘোষণা দেননি। শুক্রবারও ফারুক একই ভিত্তি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টার কথা জানান।

ঠিক এই সময় এসে তামিম অনানুষ্ঠানিক মাধ্যমে জানালেন নিজের অবসরের কথা। টি-টোয়েন্টি থেকে অবসরের কথা তিনি জানিয়ে দিয়েছিলেন ২০২১ সালে। তবে ওয়ানডে আর টেস্ট থেকে অবসরের ঘোষণা তিনি দেননি এতদিন।

সে কারণে বিসিবিও তাকে বিবেচনা করে আসছিল। এবার তামিমের এই বক্তব্যে নিশ্চয়ই সে অবস্থান থেকে সরে আসতে হবে নির্বাচকদেরকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24