বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

শুরুতেই ব্যর্থ বিপিএল সংগঠকরা, টিকিট নিয়ে তুলকালাম

  • সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২.৫৬ পিএম
  • ২২৪ জন

বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। টিকিট নিয়েই মূলত তৈরি হয়েছে এই সমস্যা।

গতকাল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিন টিকিট কখন কিভাবে পাওয়া যাবে সেই তথ্য দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পর জানায় বিসিবি। ফলে সকাল থেকে অপেক্ষায় থাকা লোকজন শুরু করে গণ্ডগোল। সেই রেশ ছিল আজও। টিকিট না পেয়ে বিক্ষোভ শুরু করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে।

টিকিট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার কারণে পুলিশের সঙ্গে কয়েক দফা মারামারিতেও জড়ায় সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

এই পরিস্থিতির কারণে রাজশাহী ও বরিশাল দল তাদের জন্য নির্ধারিত দুই নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি। তারা স্টেডিয়ামের চার নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24