বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সচিবালয়ে অগ্নিকাণ্ডে লেবার পার্টি উদ্বেগ প্রকাশ

  • সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৮.৫৫ এএম
  • ২২৪ জন

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, সচিবালয়ে একই সময়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক। সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার কথা। তারা বলেন ,প্রশাসনে কেন্দ্রবিন্দুতে এই ধরনের অগ্নিকাণ্ড স্বাভাবিক নয়,বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে আমরা সন্দেহ করছি।

নেতৃদ্বয় বলেন,গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পর ১৬ বছরের স্বৈরাচারি পতিত শাসকগোষ্ঠী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা এবং দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে না হতেই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ,নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা জরুরি।

লেবার পার্টির নেতৃবৃন্দ দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুজে বের করার জোর দাবি জানান। একই সাথে তারা এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা বা সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখার জোর দাবি জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24