বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জয়ের পর দুঃসংবাদ দিলেন আর্সেনাল কোচ

  • সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১.৫৯ এএম
  • ২১৩ জন

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ইপ্সউইচকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোলটি করেন কাই হাভার্টস। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত রইল গানাররা। জয়ের পর একটি দুঃসংবাদ পেয়েছে লন্ডনের ক্লাবটি।

দুই মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্সেনালের আক্রমণভাগের ভরসা বুকায়ো সাকা। এমনটাই জানিয়েছেন ক্লাবটির প্রধান কোচ মিকেল আর্তেতা।

২১ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পায় আর্সেনাল। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন সাকা। সুস্থ হতে অস্ত্রোপচার করতে হবে এই ইংলিশ ফরওয়ার্ডকে।

ইপ্সইউচকে হারানোর পর আর্তেতা বলেন, ‘সাকাকে একটি লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অনেক সপ্তাহ আমরা তার সার্ভিস পাব না। অনেক সপ্তাহ বলতে দুই মাসের বেশি সময়। ঠিক কতটা সময় লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24