বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে বাংলাদেশের রেকর্ড

  • সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩.১১ পিএম
  • ২২৯ জন

টি-টোয়েন্টিতে বরাবরই বেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি আছে দেশটির। বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগে দাপট ক্যারিবীয় ক্রিকেটারদের। এবার সেই দলটিকেই তাদের মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আর তাতে রেকর্ডও গড়া হয়েছে বাংলাদেশের।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট ছুড়ে ১০৯ রান ক্যাবিরীয়দের গুঁটিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচে জয় পেয়েছে ৮০ রানের বিশাল ব্যবধানে। যা টি-টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস্যের দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

এর আগে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই ছিল সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ডটিকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

তাছাড়া ক্যারিবীয়দের বিপক্ষেও এটা সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এর আগে মিরপুরে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়েছিল ৩৬ রানে। সেটাই এতদিন ছিল ক্যারিবীয়দের বিপক্ষে সবচেয়ে বড় জয়। যা এবার ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

এছাড়াও আরেকটি রেকর্ড হয়েছে। এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করতে পেরেছে বাংলাদেশ। যাও আবার তাদের মাটিতে। এর আগে, তিনবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও টি-টোয়েন্টিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই ধারা ভেঙে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24