বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

  • সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ২.৩৮ পিএম
  • ২৪৫ জন

মহান বিজয় দিবস উপলক্ষ্য আগামী শনিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেওয়ারও কথা ছিল। কিন্তু ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্থগিত করার কথা নিশ্চিত করে যুগান্তরকে জানান, ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সমাবেশে যোগ দেওয়ার মতো নয়। ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে। বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে। এবং সেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছি।

এর আগে গত শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

এ সময় তারা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানালে তিনি সম্মতি জানিয়েছিলেন। ওইদিন রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানিয়েছিলেন, ম্যাডাম বলেছেন তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24