বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের হানা, গ্রাহকদের জিম্মি করে ১৫ লাখ দাবি

  • সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ২৩৩ জন

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে।

খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রেখেছে।

ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগছেন। তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। আশপাশের লোকজনও জড়ো হচ্ছেন।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি।

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24