বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আইপিএলে দল না পেলেও যে কারণে পিএসএলে খেলতে চান না তারকারা

  • সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩.১৯ পিএম
  • ২৫৪ জন

ক্রিকেটারদের কাছে অন্যতম আকর্ষণের নাম ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী সব ক্রিকেটাররা। তবে নিলামে নাম দিলেও আসন্ন আসরে দল পাননি বহু তারকা। সেই তারকা ক্রিকেটারদের নিয়েই পিএসএলের আসর জমাতে চেয়েছিল পাকিস্তান। তবে এ নিয়েও দেখা দিয়েছে জটিলতা।

আসন্ন আইপিএল ও পিএসএল একই সময় হওয়ায় সুযোগ ছিল নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের। তবে সুযোগ থাকার পর পিএসএলে খেলার ব্যাপারে আগ্রহী নয় অনেক তারকা ক্রিকেটার। এর পেছনে কারণ, পিএসএলের পারিশ্রমিক।

সর্বভারতীয় এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, পিএসএল-এর বেতন দেখে অনেক বিদেশি তারকা খেলোয়াড়রা পাকিস্তানের লিগে খেলতে চাইছেন না। বিশ্বের নামি দামি এই ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির তরফে। তবে, অধিকাংশ তারকায় নিম্ন বেতনের কারণে পাকিস্তানে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

আইপিএল নিলামে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টোর মতো দল না পাওয়া তারকাদের লক্ষ্য করছিল পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে খুব একটা সারা পাচ্ছেন না তারা। কেননা, পিএসএল-এর নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কোনও একজন তারকার জন্য সর্বোচ্চ ২ লাখ মার্কিন ডলারে খরচ করতে পারবেন। আর এখানেই যত সমস্যা।

এই বেতনে শীর্ষস্থানীয় তারকারা পাকিস্তানে খেলতে আসতে চাইছেন না। এমন অবস্থায় বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কম অর্থে প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গেই তাদের চুক্তি করতে হবে বলে মনে হচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24