বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

৯ ঘন্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

  • সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৮ এএম
  • ২৩১ জন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৯ ঘণ্টা ১০ মিনিট পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে শনিবার ভোর ৬ টায় ২ টি ভেরি হরিনাঘাটের উদ্দেশ্যে যায়। পরে আবার ঘন কুয়াশা পড়ার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। এরপর সকাল ৮ টা ৩০ মিনিট এর দিকে পুরোপুরিভাবে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24