বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

প্রথমবার বাংলাদেশে আসছেন নাসার প্রধান নভোচারী

  • সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১.৪৭ এএম
  • ২৩৫ জন

বাংলাদেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা।

তার এই সফরটিকে দেখা হচ্ছে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে। কারণ এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন নাসার কোনো প্রধান নভোচারী।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। তবে আকাবার সফরের দিনক্ষণ বিষয়ে কোনো তথ্য দেয়নি দূতাবাস।

আকাবার এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে তার একটি আলোচনাপর্ব অনুষ্ঠিত হবে। যেখানে তিনি তাদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকেৌশল, গণিত) শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন। এছাড়াও মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি।

একাডেমিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাত্কারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, সে বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে, আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন।

আর্টেমিস অ্যাকর্ডস মহাকাশে নিরাপদ, শানি্তপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নীতিমালা প্রচার করে। যা নাসা এবং বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদার করতে সাহায্য করবে।

আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের সাবেক স্বেচ্ছাসেবক। ২০২৩ সালে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয় তাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেসওয়াক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণাসহ ৩০৬ দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন আকাবা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24