মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৮.৩৭ এএম
  • ২০০ জন

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, বুধবার ভোর ৫টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। তবে নদীতে এবং চ্যানেলে কোনো ফেরি নোঙ্গরে নেই।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com