বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পুলিশের অপেশাদার আচরণ, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

  • সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ২৫৭ জন

‘ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে। এ ঘটনায় আমি ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে তিনি একথা বলেন।

ডিএমপির ওই সময়ের অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বর্তমানে সেটি সক্রিয় করার কাজ চলছে। এছাড়া পুলিশ সক্রিয় না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতো।’

পুলিশকে আরো বেশি সক্রিয় করতে ডিএমপির প্রতিটা থানায় স্থানীয়দের নিয়ে আলোচনা সভা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে পুলিশে নিয়োগের ক্ষেত্রে তার বাপ-দাদা কোন দল করত সেটা খোঁজ নিয়েই নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে পুলিশবাহিনীতে ৮০ থেকে ৯০ হাজার সদস্য এভাবেই নিয়োগপ্রাপ্ত। সবাইকে তো আর চাকরিচ্যুত করা সম্ভব না। এটা মানবিক কারণেই সম্ভব না। তবে যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

থানায় মামলা বাণিজ্য সম্পর্কে এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর প্রতিটি মামলা কোর্টের নির্দেশে হয়েছে। তারপরও মামলা বাণিজ্যের তথ্য পেয়েছি আমরা। যাদের বিরুদ্ধে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছাড়াই আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ।’

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত ১২ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরো ৬৮৫টি অস্ত্রের খোঁজে অভিযান চলছে।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24