বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গণহত্যার অভিযোগে আমু-কামরুলের পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর

  • সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩.১৮ পিএম
  • ৩০২ জন

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।

বুধবার সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত সোমবার (২ ডিসেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আজ ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ বেলা পৌনে ১১টার দিকে তাদের দুইজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এদিন সকালে তাদের গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন এবিএম সুলতান মাহমুদ।

শুনানি শেষে আদালত এই দুই আসামিকে আজ ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। এরইমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা হত্যাসহ অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24