বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

১৫ বছরের দুঃখ ভুলল লিভারপুল

  • সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৯.৪৪ এএম
  • ২৫৬ জন

ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। আনফিল্ডে আরনে স্লটের দলের সঙ্গে পেরে ওঠেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২-০ গোলের জয়ে ১৫ বছর পর রিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়েছে অলরেডরা।

প্রথমার্ধে লিভারপুলকে কোনোমতে আটকে রাখতে দ্বিতীয়ার্ধে আর সেটা করতে পারেননি রিয়াল। ৫২ মিনিটে লিভারপুলকে প্রথম এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

তবে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করলে সে সুযোগ নষ্ট হয়। অন্যদিকে একই কায়দায় লিভারপুলের লিড বাড়ানোর সুযোগ মিস করেন মোহাম্মদ সালাহ।

তবে ৭৩ মিনিটে লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো রিয়ালের জাল কাঁপাতে সক্ষম হলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই মাঠেই রিয়ালের বিপক্ষে ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ৪-০ গোলের দাপুটে এক জয় পেয়েছিল লিভারপুল। এরপর যখনই স্প্যানিশ চ্যাম্পিয়নরা সামনে এসেছে, বারবার হতাশার গল্পই সঙ্গী হয়েছিল অলরেডদের। এর মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের বিষাদও রয়েছে।

তবে শেষ পর্যন্ত ১৫ বছরের দুঃখ ভোলানো এক জয় ভক্তদের উপহার দিতে পেরেছে স্লটের লিভারপুল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24