বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গাড়ি দুর্ঘটনার পর সারজিসের হুঙ্কার ‘মারবা? পারবা না’

  • সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৯.০৫ এএম
  • ২৪২ জন

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে হুঙ্কার ছুঁড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সারজিস। নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মারবা? পারবা না।’

একইসঙ্গে নিজেদের আবরার ফাহাদ এবং সাইফুল ইসলাম আলিফের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে সারজিস যোগ করেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো–শহিদেরা মরে না।’

প্রসঙ্গত, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এরই মধ্যে সেই ট্রাকচালক মুজিবর রহমানকে (৪০) আটক করেছে।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24