বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

প্রিজনভ্যানে চিৎকার দিয়ে জিয়াউল বললেন,‘কখনোই আয়নাঘরে চাকরি করিনি’

  • সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫.২৬ পিএম
  • ১৮৭ জন

প্রিজনভ্যান থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, কখনোই আয়নাঘরে চাকরি করিনি। গুম খুনের সঙ্গে আমি জড়িত না।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকের দেখে চিৎকার করে এ দাবি করেন তিনি।

এদিন দুপুর দেড়টার দিকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল থেকে বের করা হয়। বেরিয়ে প্রথমেই তিনি হাত নাড়েন গণমাধ্যম কর্মীদের দিকে। তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হাত নামিয়ে নিতে বলে নিজেরাই হাত নামিয়ে দেন জিয়াউল আহসানের। প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময়ই তিনি চিকিৎকার করে গণমাধ্যমকর্মীদের বলতে থাকেন, ‘আমি কখনই আয়নাঘরে চাকরি করিনি।’ প্রিজন ভ্যানে উঠেও তিনি ভিতর থেকে বলতে থাকেন,আমি আয়নাঘরে কখনও চাকরি করিনি।

জিয়াউল আহসান এমন দাবি করলেও আজ শুনানিতে তাকে বসনিয়া-হার্জেগভনিয়ার ‘কসাই’ রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জিয়াউল আহসান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আটজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো.গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24