বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন ড. ইউনূস

  • সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১২.০৯ পিএম
  • ১৭৯ জন

ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবে। তিনি ব্যাখ্যা করে বলেন, তাকে যখন মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়, তখন উভয়দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল। কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করত, তাহলে তখনই তারা বলত।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে ড. ইউনূস জানান, তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালেও বিষয়টি তুলে ধরেছেন।

তিনি বলেন, আমি তাকে বলেছি এটা (সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ) সবটাই মিথ্যা কথা, প্রোপাগান্ডা। এটা দেখতে হলে ভারতীয় সাংবাদিকদের এখানে পাঠান। এটা তো উন্মুক্ত জায়গা, সাংবাদিকরা এসে দেখুক, কোথায় যেতে চায় যাক। বাধা দেবে না কেউ। তারপর ভারতীয় সাংবাদিকরা আসতে শুরু করলো, কিন্তু ন্যারেটিভ পরিবর্তন হলো না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24