বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

  • সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯.৩৮ এএম
  • ১৮৫ জন

নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। কাজ করে আগুন নিয়ন্ত্রণে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও, গজারিয়া,এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে।

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24