বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

তালা দিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ, প্রতিবাদে সড়ক অবরোধ

  • সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২.২২ পিএম
  • ১৮১ জন

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন দাবী ও পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে ৮টা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা।

এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা জানান, গত অক্টোবর মাসসহ ২ মাসের বেতন পাওনা আছে শ্রমিকরা। দেই দিচ্ছি করে ঘুরিয়ে আজকে হঠাৎ কারখানার গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা কর্মস্থলে এসে দেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।পরে রাস্তা অবরোধ করে।

কারখানার শ্রমিক রুপা আক্তার বলেন, আমরা অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছি। অথচ দেড় মাস ধরে বেতন ঘুরাচ্ছে। এদিকে, বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছে আবার দোকান বাকির জন্য আমাদের খাওয়া দাওয়া বন্ধ।

কারখানার অপারেটর পায়েল বলেন, নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে ওরা পালিয়েছে। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। ‘

এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আপাতত রাস্তা ছেড়ে তাঁদের অবস্থান করতে অনুরোধ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24