বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সাভারে গৃহবধূর মাথা ও কবজি কাটা মরদেহ উদ্ধার

  • সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫.২৪ পিএম
  • ১৮৫ জন
সংগ্রহীত ছবি

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ১১টার দিকে দত্তপাড়ার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম শান্তনা বেগম (৩৬)। তাঁর স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী। তাঁরা দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নয়ন মিয়াকে থানায় নিয়ে গেছে। শান্তনার বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়ায়। আর নয়ন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাগঞ্জ উপজেলায়।

সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকার একটি জঙ্গলে একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও দুই হাতের কবজি থেকে হাত কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের প্রায় ১৫০ গজ দূর থেকে কাটা দুই হাত ও মাথা পাওয়া যায়।

 

– প্রথম আলো

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24