বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

১৬ মাস পর মাঠের ক্রিকেটে ‘সিলেট রকেট

  • সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ২.৩৩ পিএম
  • ২৫২ জন

ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে ছিলেন পেসার এবাদত হোসেন। অ্যালান ডোনাল্ড এই পেসারের নাম দিয়েছিলেন সিলেট রকেট। সেই তিনি সবশেষ ভারত বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজে লিগামেন্টে চোট পান। যেই চোটে দীর্ঘ ১৬ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে আশার কথা, অবশেষে মাঠের ক্রিকেটে ফিরেছেন এই পেসার।

আজ জাতীয় লিগের ম্যাচে সিলেটের হয়ে মাঠে নেমেছেন এই তারকা পেসার। যেখানে নিজেকে পুনরায় প্রস্তুত করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

এর আগে আফগানিস্তান সিরিজে চোট পাওয়ার আগে ১২ ওয়ানডেতে ২২ উইকেট শিকার করে বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্রে পরিণত হন এবাদত। পরে এই পেসার চোটের কারণে যেতে পারেননি ভারত বিশ্বকাপে। সে সময় অধিনায়ক সাকিব আল হাসান এবাদতের না থাকা নিয়ে অনেক আক্ষেপ করেছিলেন।

এরপর অস্ত্রোপচার ও পরে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে মাঠের ক্রিকেটে ফিরেছেন এবাদত। মাঝে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন। ভারত সফরে গিয়েছিলেন দলের সফর সঙ্গী হয়ে। তবে স্কোয়াডে ছিলেন না তিনি। এবার তাই জাতীয় লিগ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন এ পেসার।

মাঠের ক্রিকেটে ফেরা নিয়ে ফেসবুকে এবাদত লিখেছেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/কোচ ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই। ’

কক্সবাজারের একাডেমি মাঠে আজ খুলনার বিপক্ষে সিলেট বিভাগের হয়ে মাঠে নেমেছেন এবাদত। যদিও এখনও বল হাতে নিয়ে দৌড়াতে পারেননি তিনি। কেননা, তার দল সিলেট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24