বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দিচ্ছে বাফুফে

  • সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫.১৩ পিএম
  • ২৫২ জন

নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের এই অর্জনে দারুণ খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) নতুন কমিটি। সাফজয়ী দলের আনন্দ বাড়িয়ে দিতে দেড় কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাফুফে।

আজ বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ অক্টোবর নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে নারী দল। এরপর দেশে তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার হিসেবে নারী দলকে এক কোটি টাকা দেওয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেয়। এবার নারী ফুটবলারদের নিজ প্রতিষ্ঠান বাফুফেও সে পথে হাঁটল।

এর আগে, নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যে গত ২৬ অক্টোবর ঢাকায় বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বাফুফে প্রধান হন তাবিথ আউয়াল। তার নেতৃত্বাধীন কমিটিই আজ বাফুফে ভবনে প্রথম সভায় মিলিত হয়। যেখানে প্রাধান্য পেয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে নারী দলের অর্জন।

আর্থিক পুরস্কার ছাড়াও নারী দলকে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আমিরুল ইসলাম।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24