বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস

  • সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০.১৩ এএম
  • ২৯৭ জন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে।  তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কিছু কিছু অঞ্চলে যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াতে পারে। এছাড়া আবহাওয়া শান্ত থাকবে বলেই ধারণা করা যাচ্ছে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ৩ দিন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানা যায়। তবে বর্ধিত ৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24