বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

৫ উইকেট তাইজুলের, ৪১৩ নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

  • সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২.৩৪ পিএম
  • ২৩৬ জন

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই ৫ উইকেট একাই নিয়েছেন তাইজুল ইসলাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে আছে বাংলাদেশ। গতকাল পুরো দিন মিলে বাংলাদেশ উইকেট নিতে পারে মোটে দুই উইকেট।  তাতে সাগরিকা থেকে হতাশা ছাড়া কোনো খবর নেই টাইগার সমর্থকদের জন্য। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বোলিংয়ে তাইজুলের সাফল্য কিছুটা হলেও চাঙ্গা করবে বাংলাদেশকে।

৯৯তম ওভারে ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। ১০১তম ওভারে এসে ফেরান সেঞ্চুরিয়ান ডি জর্জিকে। ১০৩ তম ওভারে কাইল ভেরেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন ৫ উইকেট। গতকাল তাইজুল শিকার করেন ২ উইকেট।

অর্থ্যাৎ, প্রােটিয়া ইনিংসে পতন হওয়া ৫ উইকেটের ৫টিই শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামের এই ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল নেন ৮ উইকেট।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24