বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

লিভারপুলকে হটিয়ে সিটিকে শীর্ষে তুললেন হালান্ড

  • সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০.২৮ এএম
  • ২৩৭ জন

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের খেলা এবারও জমে উঠেছে বেশ। সবশেষ ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এ জয়ে ৯ ম্যাচে সিটির পয়েন্ট এখন ২৩। অন্যদিকে ৮ ম্যাচে ২১ পয়েন্ট লিভারপুলের। কাছেই পরের ম্যাচে সিটিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লিভারপুলের সামনে।

ইতিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের ৫ মিনিটেই দলকে এগিয়ে নিয়ে ছিলেন আর্লিং হালান্ড। তখন মনে হচ্ছিল তুলনামূলক দুর্বল সাউদাম্পটনের বিপক্ষে আজ বুঝি গোল উৎসব করবে সিটিজেনরা। যদিও সেটি হতে দেয়নি সাউদাম্পটন। ম্যাচে বাকি সময়টাতে গোল পোস্টের সামনে শক্ত প্রাচীর তৈরি করে গোল হজম করা থেকে বেঁচেছে দলটি।

অবশ্য গোলের জন্য কম চেষ্টা চালায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচে কতটা আধিপত্য ছিল সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। ২২টি শট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আটটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে, সাউদাম্পটনের পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে। আর পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় বল দখল ছিল ম্যানসিটির।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24