বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

টেলিটকের নতুন সিম বিক্রির সিদ্ধান্ত ‘জেন-জি’

  • সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ৩৩৬ জন

১০০ টাকায় পরিবর্তে এবার ‘জেন-জি’ সিম বিক্রির নতুন মূল্য নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে এই সিম কিনতে নিয়মিত মূল্য ১৫০ টাকা খরচ করতে হবে গ্রাহকদেরকে।

বুধবার (২৩ অক্টোবর) টেলিটকের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ টাকা মূল্যে ‘জেন-জি’ সিম ক্রয় করার আজই শেষ দিন। আগামীকাল (২৪ অক্টোবর) থেকে প্যাকেজটির রেগুলার মূল্য ১৫০ টাকা কার্যকর হবে।

মূলত জুলাই বিপ্লবের আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ কে অনুসরণ করে তরুণদের জন্য ‘জেন-জি’ নামে সিম প্যাকেজ বাজারে এনেছে টেলিটক। আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডেল অফার পাওয়া যাচ্ছে প্যকেজটিতে। এই সিমের দাম ১৫০ টাকা হলেও প্রথম ৩০ দিন অর্থাৎ এক মাস গ্রাহকরা ৫০ টাকা কমে এই সিম কিনতে পেরেছেন।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডেল অফার সুবিধা।

আরও রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসে ফ্রি সুবিধা। নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে এই সিম কিনতে পারবেন।

এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমেও ব্যবহারকারীরা জেন-জি প্যাকেজের অফার নিতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীরা *১১১# ডায়াল করে এই সুবিধা পাবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24