বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সাংবিধানিক সংকট সৃষ্টির অপপ্রয়াস হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা: নজরুল

  • সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১৮৯ জন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের যে কাজ চলছে, এটা দ্রুততর করা। সেই সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা। জনগণের সঙ্কটগুলো দ্রুত নিরসন করা। এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা। আর আমরা আলোচনা করেছি যে, পতিত স্বৈরাচারের দোসররা কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সঙ্কটের অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

নজরুল বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানান কৌশলে এবং নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কট সৃষ্টির চেষ্টা করছেন। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করা দরকার।

তিনি বলেন, এখানে সব রাজনৈতিক দল, শ্রেণি পেশার সংগঠন, ছাত্র-যুবকসহ সব সংগঠন, সবার একটা দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার। যাতে কেউ কোনভাবে দেশে নতুন করে কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24