বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রাজবাড়ীতে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

  • সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১২.৫৮ পিএম
  • ২০৫ জন

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার সদর উপজেলার বরাট ইউনিয়ন ও পাঁচুরিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন ও পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা।

গ্রেফতারদের মধ্যে আসজাদ হোসেন আরজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় এজাহারের ১২০ নম্বর আসামি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান যুগান্তরকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজীব মোল্লার দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে আসজাদ হোসেন আরজু ও সন্দেহভাজন আসামি হিসেবে শেখ ফরিদ ও নুরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24