বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

পঞ্চাশের আগেই সাজঘরে ৫ ব্যাটার, ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  • সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১১.৫৪ এএম
  • ২৩০ জন

মিরপুরের চেনা উইকেটে খাবি খাচ্ছে বাংলাদেশি ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে নাজমুল হোসেন শান্ত দল। দুই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদার বোলিং তোপের মুখে পড়ে রীতিমতো দিশেহারা বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৫০ রান করার আগেই সাজঘরে ৫ ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট খরচায় ৪৯ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মেহেদী হাসান মিরাজ। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইয়ান মুল্ডারের তোপের মুখে পড়ে বাংলাদেশি ব্যাটাররা। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান এই পেসার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত।

চাপ কাটাতে জয়কে সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিক। তবে শেষ পর্যন্ত রাবাদার গতির কাছে হার মানতে হয়েছে তাকে। দারুণ এক ডেলিভারিতে মুশফিকের স্টাম্প ভেঙে দেন রাবাদা। খানিক পর উইকেটে লিটন দাসকেও নিজের দ্বিতীয় শিকার বানান এই পেসার। তার আগে ‍মুশফিককে ১১ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও টেস্ট ইতিহাসের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকে নাম লেখান এই প্রোটিয়া পেসার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24