বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর বিএনপির

  • সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬.১৪ পিএম
  • ১৯৬ জন

৭ মার্চের ছুটি বাতিলের প্রতিবাদে মানববন্ধন করতে আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী এসেছিলেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। তাদের মারধর করে তাড়িয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শুরু করার প্রস্তুতি নেয়।  তা জানার পর বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া করে।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপির ৪-৫ জন মিলে মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24