বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

পেরুকে বিধ্বস্ত করে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

  • সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০.৫৬ এএম
  • ২৪৫ জন

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকায় বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের খোঁজে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে জয় পাওয়া সেলেসাওরা এই ম্যাচকে নিয়েও ছিল আত্মবিশ্বাসী। দেখা মিলল অবিশ্বাস্য এক জয়েরও। পেরুকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে পেরুর বিপক্ষে আজ যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।

বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ৪-০ গোলের এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবার জয় পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। পেরুকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল করেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা।

দ্বিতীয়ার্ধে তিন গোল করে ব্রাজিল। যার প্রথমটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। এরপর একের পর এক সুযোগ তৈরি করেছে সেলেসাওরা। ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন আন্দ্রেয়াস পেরেইরা। নামার দুই মিনিটের মাথায় গোল পান তিনি।

আরেক বদলি হিসেবে নামা হেনরিকের পাস থেকে গোল করেন পেরেইরা। আর ৭৪তম মিনিটে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন সেই হেনরিক। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। বাছাইপর্বের টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত করল ব্রাজিল।

১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও উরুগুয়ে থেকে গোল ব্যবধানে পেছনে থাকায় টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24