বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান

  • সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২.৫৭ পিএম
  • ২৪২ জন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য ও একাদশ জাতীয় সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী আর নেই। আজ (বুধবার)দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হয়।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিয়া চৌধুরীর পিএস শাহজালাল যুগান্তরকে জানান, বেলা ১ টার দিকে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার দাফন কাফন নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। তবে মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে শায়িত করা হতে পারে।

ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করা মতিয়া চৌধুরী বহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। দলে প্রভাবশালী এ নেতা কয়েক যুগ ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পদে রয়েছেন।

তিনি শেরপুর-২ আসন থেকে দ্বাদশ সংসদেও নির্বাচিত হন। তিনি এই আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাদাসিদে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত ছিলেন। হাসিনার মন্ত্রিসভায় তিনি একাধিকবার মন্ত্রিত্ব করেন। কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশে কৃষি বিপ্লবে ভূমিকা রাখেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী সাজেদা চৌধুরীর মৃত্যু হলে মতিয়া চৌধুরীকে দ্বাদশ সংসদের  উপনেতা করেন শেখ হাসিনা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24