বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ ঘরে তুলল ব্রাজিল

  • সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১০.০৩ এএম
  • ২৬১ জন

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। উজবেকিস্তানের সেই ফাইনালে অবশ্য শেষ হাসিটা হেসেছে ব্রাজিলই। আর্জেন্টিনার হৃদয় ভেঙে ২-১ গোলের জয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তাতে হেক্সা মিশনও পূর্ণ হয়েছে ব্রাজিলের।

ফুটবলে ব্রাজিলের হেক্সা মিশন থমকে গেলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূর্ণ করেছে ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিয়ে।

সবশেষ আসরে ব্রাজিলকে হারিয়েই ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও পরে সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এবারই ফাইনালে উঠে সেই শূন্য হাতেই ফিরতে হলো তাদের। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে সেমিতে হারার সেই প্রতিশোধ নিয়ে রাখল ব্রাজিল।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা। যেখানে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। এদিন ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেনিওর বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। খেলায় ফেরার চেষ্টা চালিয়ে উল্টো ১২ মিনিটে এসে আরেক গোল হজম করে বসে আর্জেন্টিনা। রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। তবে তাতে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24