বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

৩৫ প্রত্যাশীদের অবস্থান : যমুনার সামনে রণক্ষেত্র

  • সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪১ পিএম
  • ২৫২ জন

সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ সোমবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে।

এসময় শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন।

এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।

সমাবেশে অংশ নেওয়া এক ৩৫ প্রত্যাশী বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫ এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24