বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু

  • সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২৯ পিএম
  • ১৮৪ জন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম আরিফ সিএমইচ হাসপাতালে এবং কারীমুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন দশম শ্রেণি ছাত্র— তার নাম সাইফুল ইসলাম আরিফ। তার গ্রামের বাড়ি ফেনীতে। আরিফ ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। আজ সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

অপরজন কারীমুল ইসলাম, তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন এবং আজ ভোর ৫টায় ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন।

তরিকুল ইসলাম বলেন, পোস্টমর্টেম ও অন্যান্য প্রক্রিয়া শেষে আমরা দুজনকে একসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা পড়ানোর চেষ্টা করছি। তবে সময়টা এখনও নিশ্চিত হয়নি। এটা জানানো হবে।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৫৮১ জনের নিহতের খবর জানানো হয়। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি বলেও তারা জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24