বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পোড়াল বিশ্ব হিন্দু পরিষদ

  • সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯.২৬ এএম
  • ২৫৪ জন

কানপুর টেস্ট ঘিরে আগেই বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। যদিও তাদের রুখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল উত্তর প্রদেশের পুলিশ। তবে মাঠে প্রবেশ করতে না পারলেও মাঠের বাইরে ঠিকই অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে কট্টর হিন্দুত্ববাদীরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে, কানপুরের গ্রিন পার্কে যখন দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত, তখন গ্রিন পার্কের বাইরে বাংলাদেশের পতাকায় আগুন দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো কানপুর টেস্টের  বিরোধিতা করে এসেছিল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচ শুরুর দিন তারা কানপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে অনেকটা ‘বন্দি’ অবস্থায় কানপুর টেস্টে অংশ নিতে হচ্ছে বাংলাদেশকে। হোটেল এবং মাঠের বাইরে অন্য কোথাও না যেতে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নির্দেশনা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24