বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বন্যার্তদের জন্য কাজী ফার্মসের ১ কোটি ২২ লাখ টাকা অনুদান

  • সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২.৩৭ পিএম
  • ২৭৪ জন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছে কাজী ফার্মস গ্রুপ।

বন্যার্তদের পাশে দাঁড়াতে কাজী ফার্মস, কাজী মিডিয়া লিমিটেড এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন অনুদান দিয়েছেন। যার পরিমাণ ১,২১,৮৮,৮৩৮.০০ (এক কোটি একুশ লাখ আটাশি হাজার আটশত আটত্রিশ) টাকা।

সোমবার (৯ সেপ্টেম্বর, ২০২৪) এই অনুদানের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক এর কাছে অনুদানের অর্থের চেক হস্তান্তর করেন। কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

আর্থিক অনুদানের পাশাপাশি কাজী ফার্মস বন্যায় ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারিদের সহায়তার উদ্যোগ নিয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24