বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জুলাই-অগাস্টে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় রুল জারি

  • সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৩ পিএম
  • ১৮৫ জন

জুলাই ও অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-অগাস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে এ রিট মামলা দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের।

মামলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন আইনজীবী রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

রায়হান আলম সাংবাদিকদের বলেন, যারা নিহত হয়েছেন তাদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না; যারা আহত হয়েছে তাদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না; ওই সময় মৃত্যুবরণকারীদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না এবং আহতদের কেন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো আর্থিক সুবিধা দেওয়া হবে না- এসব বিষয়ে আমরা রুল চেয়েছি। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।”

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24