বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা

  • সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৩৬ এএম
  • ২৯০ জন

প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার মুখেই পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ওয়ানডেতে আফগানদের বিপক্ষে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের লজ্জার ‍মুখে পড়ার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। শেষ ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানদের ১৬৯ রানে অলআউট করে দিয়ে প্রোটিয়ারা জয় তুলেছে ৭ উইকেট ও ১০২ বল হাতে রেখে।

সারজায় সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানরা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এদিনও দারুণ ক্রিকেট খেলেছেন। তবে অপর প্রান্তে সঙ্গ পাননি তিনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেছেন গুরবাজ। শেষ দিকে ঘাজানফারের অপরাজিত ১৫ বলে ৩১ রানে ভর করে ৩৪ ওভারে ১৬৯ রানে থামে আফগানদের ইনিংস।

সহজ লক্ষ্যে শুরুর তিন ব্যাটারের মাঝারি মানের ইনিংসের পর দলকে ম্যাচ জিতিয়ে আসেন এইডেন মার্করাম ও ট্রিসটান স্টুবাস। মার্করাম ৬৯ রানে অপরাজিত ছিলেন। এ জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24