বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মেট্রোরেলের পিলারে ‘ফাটল’, পরীক্ষার পর যা জানাল কর্তৃপক্ষ

  • সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৭ পিএম
  • ২৪৮ জন

মেট্রোরেলের পিলারে ফাটল দেখা দিয়েছে এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তাফসির আহমেদ খান নামে এক যুবক ।  তিনি দাবি করেন আগারগাঁও স্টেশন থেকে একটু সামনে ৩৬৬ নম্বর পিলারে ফাটল হয়েছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে এটা ফাটল নয়।

তাফসির তার পোস্টে লেখেন, আগারগাঁও স্টেশনের একটু পরেই ৩৬৬ নম্বর পিলারে এই ক্র্যাকটি দেখেছিলাম। আগেও এ গ্রুপে একটা পোস্টে দেখেছি এই ধরনের একটি ক্র্যাক নিয়ে এবং তা দ্রুততম সময়ের মধ্যেই নিরসন করা হয়েছিল। তাই এই পোস্টটি করা।

তিনি আরও লিখেন, ছবিতে যত বড় মনে হচ্ছে, সরাসরি এতটা নয়। আর তাছাড়া এটা কে ক্র্যাক বলব না কি, এ টেকনিক্যাল টার্মটাও আমার জানা নাই। তারপর ও পোস্ট করেছি, শুধুমাত্র কর্তৃপক্ষকে জানানোর জন্যে, এর চাইতে বেশি কিছু নয়।

বিষয়টি জানার পর দ্রুত পর্যবেক্ষণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানিয়েছেন, পিলারে ফাটল পাওয়া যায়নি। এখানে ফাটল বলে যে ছবি প্রচার করা হয়েছে, সেটা মূলত জয়েন্টের দাগ।

কর্তৃপক্ষ জানায়, পিলারগুলো ঢালাই করতে যে ফ্রেম ব্যবহার করা হয়েছিল সেটাতে চারটি অংশ ছিল যা নাট-বোল্ট দিয়ে লাগানো ছিল। এই অংশগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। ঢালাইয়ের পর সেখানে কিছুটা ফাঁকা থাকে যা ফাটলের মতোই দেখতে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24