বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ঢাবিতে বৈধ সিটের দাবিতে বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের মানববন্ধন

  • সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১০ পিএম
  • ৪১৭ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শতভাগ আবাসিকীকরণ ও ১ম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে ঝুম বৃষ্টিতে ভিজে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে এ মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। এ পর্যন্ত বেশ কয়েকবার উপাচার্য স্যারের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার শুধু আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে দমানোর চেষ্টা করছেন। খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না।

তারা বলেন, আমরা এখানে এই কয়েকজন মানুষ শুধু দাঁড়িয়েছি তাই না। আমাদের সঙ্গে আরও শিক্ষার্থী আছে যারা শুধু থাকার জায়গা না থাকার কারণে ঢাকায় আসতে পারছেন না। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি তবে আমাদের সঙ্গে কোন যোগাযোগই করা হয়নি। আমরা জানি সিটের অনেক সংকট।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই পড়াশুনা করে। নিম্ন পরিবারের একজন শিক্ষার্থী কিভাবে বাইরে থাকার খরচ বহন করবে? আবার যারা বাইরে থাকে তাদের নিরাপত্তা নিয়ে কতটুকু চিন্তা করে প্রশাসন? রাজনৈতিক দখলদারিত্বমুক্ত হওয়ার পরও সিট সংকট দূর না হওয়াই প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা। তাছাড়া শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ আমাকে কী কী সুবিধা দিতে পারছে? এবং তার জবাবদিহিতা কোথায়?

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24