বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ভারত সিরিজে দেখা মিলবে ভিন্ন তামিমের

  • সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২১ এএম
  • ৪০৯ জন

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। সেই সিরিজ রেখেই এখন প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। ক্রিকেট থেকে দূরে থাকায় তামিমের ব্যস্ততা থাকার কথা নয়। তবে এবার ব্যস্ত হতে হচ্ছে তাকেও। ভারতে বাংলাদেশ ম্যাচে দেখা যাবে বাংলাদেশের তারকা এই ব্যাটারকে।

তবে মাঠের ক্রিকেটে নয়; এ দফায় তামিমকে দেখা যাবে ধারাভাষ্য কক্ষে। ভারতের হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য কক্ষে ক্রিকেট নিয়ে আলোচনা করবেন তিনি। বাংলাদেশের প্রতিটি উদযাপনে গলা ফাটাবেন দেশের স্বনামধন্য ধারাভাষ্যকার আতহার আলী খানের সঙ্গে।

সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি—দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-ভারতের পাঁচজন।

তামিম অবশ্য ইতোমধ্যেই ধারাভাষ্যে পা রেখেছেন। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দেখা গিয়েছিল তামিমকে। ২০২২ বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। তবে দেশের বাইরে এবারই প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে তামিমকে।

উল্লেখ্য, এখনও ক্রিকেটকে বিদায় বলেননি তামিম। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তামিম। তবে লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম। সর্বশেষ তামিম ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

 

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24