বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

শামীম ওসমানের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

  • সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪১ এএম
  • ২৬০ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রাব্বি মিয়া মৃত্যুর ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে ৬৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

বুধবার রাতে নিহতের ভাই অন্তত মিয়া (২৬) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি  নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলায় অন্য আসামিরা হলেন- শামীম ওসমান পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমিরি ওসমান (৪৫), মহানগর আ.লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সভাপতি মজিবুর রহমান (৭৮) সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২) কাউন্সিলর মতিউর রহমান মতিসহ (৫৫) আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫ টায় (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ পাইনাদী নতুন মহল্লার ১০ তলা এলাকার ৪ তলা ভবনের বারান্দায় দাড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মামলার ১, ২ ও ৩ নং আসামি অর্থাৎ শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিন হাজীর নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24