বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মানিকগঞ্জে টোলপ্লাজায় অগ্নিসংযোগ

  • সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৪.১২ পিএম
  • ২৬৩ জন

মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এদিন সকালে সিংগাইরের ধল্লা এলাকা থেকে সেতুর টোল আদায় বন্ধে মিছিল নিয়ে যায় কয়েকশ মানুষ। এরপর সেতুতে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা টোলপ্লাজায় অগ্নিসংযোগ করে।

এসময় বিক্ষোভের কারণে সেতুতে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী-চালকরা।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

উল্লেখ্য, ২০০০ সালে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুতে ৩ চাকার পরিবহনের টোল মওকুফ করা হয় ২০১৩ সালে। কিন্তু এরপরও নিয়মিত সেতুতে টোল আদায় করা হয়।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24