বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল

  • সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২.৩৮ পিএম
  • ২২০ জন

পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। সেই সাথে ৪ জেলার ডিসিকে রদবদল করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নিয়োগ বাতিল হয়েছে লক্ষীপুর, জয়পুরহাট , কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ি, শরীয়তপুর জেলায় নিয়োগপ্রাপ্তদের। তারা পূর্বের পদে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে মঙ্গলবার যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্খিত। এজন্য এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

সিনিয়র সচিব বলেন, নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। সাত সচিবের পদ শূন্য আছে দ্রুত তা পূরণ করা হবে বলেও জানান তিনি।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24