বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আর্জেন্টিনার হারের পর বিতর্কে মার্টিনেজ!

  • সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২.২৫ পিএম
  • ৪৬৭ জন

কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হেরে ক্যামেরায় ধাক্কা দিয়েই ঝাল মিটিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচশেষে নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান গেলো বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ম্যাচের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন মার্টিনেজ। যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষে। ২-১ গোলে হারের পর মার্টিনেজ তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন। তখনই তার সামনে আসে ক্যামেরা। তখনই ক্যামেরায় ধাক্কা মেরে বসেন তিনি। মার্টিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে।

বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তের কারণেই মার্টিনেজ ক্ষুব্ধ ছিলেন বলে জানা যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। সে কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

অবশ্য এমন ঘটনা এই প্রথম নয় এর আগে গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন তিনি। সবমিলিয়ে মাঠের পারফরম্যান্সে যতটা দ্যুতি ছড়ান তিনি, ঠিক ততটাই মাঠের বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচনার জন্মও দেন।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24