বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মাঠের ক্রিকেটে ফিরছেন মাশরাফি, সঙ্গে বাংলাদেশের একঝাঁক তারকা

  • সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৫০ এএম
  • ৪৬৯ জন

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বেশ বাজে সময় কাটছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সরকার পতনের পর আগুন দেওয়া হয়েছে সাবেক এই সংসদ সদস্যর বাড়িতে। তিনি নিজেও রয়েছেন আত্মগোপনে। আর এই পরিস্থিতিতে বেশ বড় সুখবরই পেলেন তিনি। রাজনৈতিক পরিচয় পাশ কাটিয়ে এবার মাঠের ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। তাকে দলে টেনেছে যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-১০ লিগের দল ড্রেটয়িট ফ্যালকনস।

বাংলাদেশ জাতীয় দলকে এখনও বিদায় না বললেও ফর্ম ও বয়সের কারণে তিনি এখন বিবেচনার বাইরে। মাঝে রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল ও ডিপিএলের কিছু ম্যাচে দেখা মিলছে মাশরাফির। তবে এবার ফের ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন সাবেক এই তারকা পেসার।

তবে শুধু মাশরাফিই না, ইউএস মাস্টার্স টি-১০ লিগে দল পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফট থেকে দল পেয়েছেন এমন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, আরিফুল হক, আল-আমিন হোসেনসহ একাধিক তারকারা। ইউএস মাস্টার্স টি-১০ লিগের দ্বিতীয় আসরে খেলবেন তারা।

এর আগে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-১০ লিগ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল।

এবারের প্রতিযোগিতায় মাশরাফি তার দল ড্রেটয়িট ফ্যালকনসে সতীর্থ হিসেবে পাচ্ছেন আরিফুল হক, সৈয়দ রাসেল ও বাংলাদেশের নির্বাচক আব্দুর রাজ্জাকও।

অন্যদিকে শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে।

 

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24